নাটোরে কৃষকের বাড়িতে কষ্টি পাথরের মূর্তি
নাটোরের সিংড়া উপজেলায় এক কৃষকের বাড়ি থেকে আধা কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৫ বাগমারা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শামিম হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বড়গ্রামে একটি ঘরে অভিযান চালিয়ে মূর্তিসহ আব্দুল মালেক সরকারকে (৪২) আটক করা হয়। মালেককে সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৫৮ লাখ টাকা।
এএসপি শামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্যে ওই কৃষকের বসতভিটায় অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে কালো রংয়ের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়।
সিংড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় র্যাব একটি মামলা করেছে। আমরা তদন্ত শুরু করেছি।”
