নওগাঁয় বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
জমি নিয়ে বিরোধে নওগাঁর সদর উপজেলায় এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বোয়ালিয়া গ্রামের মসজিদের গ্রিলের সঙ্গে ঝুলানো অবস্থায় আহম্মেদ জোয়ারদারের (৬৫) লাশ উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের কথা নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মৃতের পরিবারকে উদ্ধৃত করে ওসি জানান, মঙ্গলবার রাতে গ্রামের ইসলামি জলসায় যান আহম্মেদ জোয়ারদার।
রাত ৩টার দিকে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
সকালে গ্রামের লোকজন মসজিদের গ্রিলের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে।
