২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, আটক ১

দিনাজপুর সদর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 02:20 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

আটক জাবেদ আলী (৩৫) সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের বিহারীপাড়ার মৃত আসিক আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে ওসি আলতাফ হোসেন জানান, মঙ্গলবার বিকেলে শেখহাটি গ্রামে শারীরিক প্রতিবন্ধী হিন্দু কিশোরীকে (১৪) বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে জাবেদ আলী। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে জাবেদকে ধরে পুলিশের দেয়।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা হয়ে বাদি একটি মামলা দায়ের করেছেন।