২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে গুলিবিদ্ধ যুবকের লাশ

রাজধানীর তুরাগ থানাধীন রুস্তমপুর বেড়িবাঁধ এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 12:26 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার সকালে পরিচয়বিহীন যুবকের লাশটি উদ্ধার করা হয় বলে তুরাগ থানার ওসি মো. শেখ ফরিদ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বেড়িবাঁধে লাশ পড়ে থাকতের দেখে স্থানীয়রা  পুলিশকে খবর পাঠায়।

আনুমানিক  ৩০ বছর বয়সি ওই যুবককে দুর্বৃত্তরা গুলিতে হত্যা করেছে। তার মাথায় গুলির একটি চিহ্ন রয়েছে বলে জানান ওসি। ।

ঘটনাস্থলে গুলির কোনো খোসা না পাওয়ায় পুলিশের ধারণা, অন্য কোথাও হত্যার পর ওই স্থানে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা।

তুরাগে ডাকাতি

তুরাগ থানাধীন বাউনিয়া বামনার টেক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।

তুরাগ থানার ওসি শেখ ফরিদ বলেন, লিটন মিয়ার নামে এক ব্যক্তি একতলা বাড়ি সোমাবার ভোররাতে এই ঘটনা ঘটে।

২০/২৫ জন যুবক লুঙ্গি পড়ে ও দেশি আগ্নেয়াস্ত্র নিয়ে ওই বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢোকে বলে ওসি জানান।

ডাকাতদের আঘাতে লিটন আহত হন।