২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

বরগুনার পাথরঘাটা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 04:32 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

পাথরঘাটা থানার ওসি শাহ নেওয়াজ জানান, সোমবার সকালে দুইজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই গৃহবধূ (৩০)।

আসামিরা হলেন, ছোনবুনিয়া গ্রামের আলতাফ হোসেন আকনের ছেলে ছগির আকন ও উত্তম দাস।

(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

(প্রতীকী ছবি)

ওই গৃহবধূ (নাম প্রকাশ করা হলো না) একই উপজেলার কাকচিড়া ইউনিয়নের উত্তর জালিয়াঘাটা গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে ওসি শাহ নেওয়াজ জানান, রোববার পাথরঘাটা শহরে ডাক্তার দেখাতে আসেন ওই নারী। সেখানে ছগির আকনের সঙ্গে পরিচয় হয়। সগির তাকে আরো ভাল চিকিৎসার আশ্বাস দিয়ে তার গ্রামের এক হুজুরের কাছে যাওয়ার প্রস্তাব দেয়।

সগিরের ছোনবুনিয়া গ্রামে গেলে রাতে একই গ্রামের উত্তম দাসের মুদি দোকানে নিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় টিন পিটিয়ে শব্দ করলে প্রতিবেশীরা এসে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।

ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।