চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চাঁদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা ট্রাকচাপায় উপজেলার বড়ালী এলাকার আবু তাহেরের মেয়েমরিয়ম আক্তার (৮) এবং সদর উপজেলায় নসিমন উল্টে রঘুনাথপুর এলাকার জামাল মাঝির ছেলে মিন্টু মাঝি (২৫) মারা যায়।
তিনি বলেন, মরিয়মকে আইসক্রিম কিনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, রঘুনাথপুর এলাকায় রোববার রাত ৯টায় আলু ভর্তি একটি নসিমন বাঁক (মোড়) নেয়ার সময় উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে নসিমনে থাকা মিন্টু গুরুতর আহত হয়।
পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
