নারায়ণগঞ্জে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু
নারায়ণগঞ্জে হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন মৃতের স্বজনরা।
রোববার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত নূরজাহান (৪৫) নগরীর খানপুর সরদারপাড়া এলাকার আলাউদ্দিন মিয়ার স্ত্রী।
এ ঘটনায় মৃতের স্বজনরা হাসপাতালের ভেতরে ও সামনের সড়কে বিক্ষোভ করেছে। তাদের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসাতেই মারা গেছেন নূরজাহান।
তবে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবদুল মান্নান দাবি করেন, রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুল চিকিৎসা করার অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
নূরজাহানের ভাই আলামিন জানান, বিকেলে বুকে ব্যথা অনুভব করলে নূরজাহানকে হাসপাতালে নেওয়া হয়।
সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আবদুল মান্নান পাঁচটি ইনজেকশন দেন নূরজাহানের শরীরে। ইনজেকশন দেয়ার কিছুক্ষণ পরই নূরজাহানের মৃত্যু হয়।
