যশোরে এয়ারটেলের নতুন সেবা কেন্দ্র চালু
পাঁচ হাজারেরও বেশি গ্রাহক সেবার লক্ষ্যে যশোরে নতুন একটি সেবা কেন্দ্র চালু করেছে বেসরকারী মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ।
রোববার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আরবপুর ইউনিয়নে খোলা ওই সেবা কেন্দ্রটি থেকে পাঁচ হাজারেরও বেশি এয়ারটেল গ্রাহক সুবিধা পাবেন।
এই সেবা কেন্দ্র থেকে সিম রিপ্লেসমেন্ট, নতুন এয়ারটেল সংযোগ কেনা, পোস্টপেইড সংযোগের বিল দেয়া, প্রি পেইড সংযোগ রিচার্জ, মোবাইলে অর্থনৈতিক সেবা (হিসাব খোলা, টাকা পাঠানো বা গ্রহণ), হ্যান্ডসেটে ভ্যালু অ্যাডেড সেবা সেট করা ও ইন্টারনেট সেবা নিতে পারবেন গ্রাহকরা।
সারাদেশে এয়ারটেলের ১ হাজার ৬৯৯টি এয়ারটেল সেবা কেন্দ্র রয়েছে, যার ২১৩টি রয়েছে খুলনা বিভাগে।
যশোরে এয়ারটেল সার্ভিস সেন্টার এর উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাজনিশ কওল।
এসময় আরো উপস্থিত ছিলেন এয়ারটেল সার্ভিস সেন্টার রাফা টেলিকমের সত্ত্বাধিকারী মো: ফজলে রাব্বী, এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, হেড অফ পিআর অ্যান্ড আইসি শমিত মাহবুব শাহাবুদ্দীনসহ অন্যান্য কর্মকর্তারা।
