২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের নবনির্বাচিত চেয়ারম্যান জেলহাজতে

সাভার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কফিল উদ্দিনকে বিস্ফোরক আইনের দুটি মামলায় কারাগারে পাঠিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 04:14 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার দুপুরে তিনি জামিনের জন্য আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে সাভার থানা বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদককে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

কফিল উদ্দিন দ্বিতীয় দফায় এ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাভারের সাবেক সাংসদ ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জানান, বিএনপির অবরোধ কর্মসূচির সময় হাতবোমা বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা দুটি মামলায় জামিন চাইতে আদালতে আবেদন নিয়ে গিয়েছিলেন কফিল।