টেকনাফে বিপুল ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ২২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা এ অভিযান চালায়। বিজিবি সদস্যদের দেখে পাচারকারীরা পালিয়ে যায়।
পরে ২২ হাজার ইয়াবা ট্যাবলেটসহ নৌকা জব্দ করা হয়, বলেন তিনি।
