চাঁদপুরে ১২ মণ জাটকা জব্দ
চাঁদপুরে দুটি লঞ্চ থেকে ১২ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড।
আটককৃত জাটকা শনিবার সকালে শহরের বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম জাকির হোসেন জানান, দক্ষিণাঞ্চলের সুরেশ্বর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘এমভি মহানগরী’ ও ‘এমভি রেডসান-২’ লঞ্চ দুটি চাঁদপুরের মেঘনা নদী অতিক্রমের সময় অভিযান চালিয়ে ১২ মণ জাটকা উদ্ধার করা হয়েছে।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
