২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় যুবক খুন

নওগাঁর আত্রাই উপজেলা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের কচুয়া গ্রামের মাঠে একটি গভীর নলকূপের ঘর থেকে জাহাঙ্গীর আলমের (৩২) লাশ উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

ঘটনাস্থল থেকে আত্রাই থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই গ্রামের রেজাউল ইসলাম ও তার স্ত্রী লাকী বেগমকে (৩০) আটক করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে আব্দুর রাজ্জাক বলেন, জাহাঙ্গীর ওই গ্রামের আফাজ উদ্দিনের বাড়িতে ক্ষেত মজুরের কাজ করতো। বুধবার রাতে পাশের নওদুলি বাজারে একটি ইসলামী মাহফিল শুনে রাত ৩টার দিকে গ্রামের মাঠে আফাজ উদ্দিনের গভীর নলকূপের ঘরে ঘুমিয়ে পড়ে।

“এরপর কে বা কারা তাকে গলাকেটে হত্যা করে ওই ঘরে ফেলে যায়।”