রোগ প্রতিরোধকারী আলুর জাত উদ্ভাবন
জৈব প্রযুক্তির মাধ্যমে আলুর ‘লেট ব্লাইট’ রোগ প্রতিরোধী নতুন একটি জাত উদ্ভাবন করেছেন কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।
বারির পরিচালক (গবেষণা) ড. মো. খালেদ সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল।
মো. রফিকুল ইসলাম মণ্ডল জানান, আগামী ২/১ বছরের মধ্যেই আবাদের জন্য নতুন জাতের এই আলু কৃষকের হাতে তুলে দেয়া সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশে আলুর ফলন হেক্টর প্রতি ১৯ টন।
উন্নত বিশ্বে আলুর উৎপাদন এদেশের চেয়ে বেশি জানিয়ে রফিকুল ইসলাম বলেন, কম ফলন হওয়ার কারণগুলোর মধ্যে অন্যতম হলো আলুর লেট ব্লাইট রোগ।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, নতুন উদ্ভাবিত এ আলুর জাত অবমুক্ত করা হলে কীটনাশকের উপর কৃষকদের নির্ভরশীলতা দূর হবে।
এছাড়া পরিবেশ সুন্দর রাখার পাশাপাশি প্রতি বছর প্রায় ২৫ লাখ টন আলু নষ্ট হওয়া থেকে রক্ষা করা যাবে বলে।
নতুন এ জাত জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বলেও আলোচনা সভায় জানানো হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে আরো উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. মুখলেছুর রহমান, পরিচালক (ডাল গবেষণা) ড. তপন কুমার দে, জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞ্যনিক কর্মকর্তা ড. মো. আল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক জনাব মো. হাসানুল হক পান্না প্রমুখ।
