২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পার্বত্য সীমান্তে আরো বিওপি নির্মাণ হবে’

সরকার পার্বত্যাঞ্চলের সীমান্ত এলাকায় প্রয়োজনীয় সংখ্যক বর্ডার আউট পোস্ট (বিওপি) ও সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

খাগড়াছড়ি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পরিদর্শন শেষে বুধবার বিকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।

প্রতিটি বর্ডার লাইনে বিজিবি পৌঁছানোর জন্য সড়ক ও অবকাঠামো সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

তবে সীমান্ত ব্যবস্থাপনার কিছু অসুবিধা আছে উল্লেখ করে স্থানীয় জনগণকে সড়কের জায়গা পেতে সহযোগিতা করার আহ্বান জানান।

“বাঘাইহাটের জন্য ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে ছয় মাস আগে, সব ফোর্স এখনো মারিশ্যাতেই অবস্থান করিছে। জায়গার অভাবে প্রস্তাবিত এলাকায় ব্যাটালিয়ন নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।”

প্রতিমন্ত্রী দুপুর পৌনে ১টায় হেলিকপ্টারে সাজেক হেলিপ্যাডে অবতরণ করেন। সেখানে উপস্থিত সেনা ও বিজিবি কর্মকর্তাদের কাছ থেকে পার্বত্য এলাকার সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা সর্ম্পকে ধারণা নেন।

পরে রুইলুই এলাকার লুসাই ও ত্রিপুরাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত একটি জুনিয়র হাইস্কুল পরিদর্শন এবং একটি গণপাঠাগার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।