মাদারীপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু
মাদারীপুরের শিবচর উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
ওসি মাসুদ খান বলেন, সাড়ে ৯ টার দিকে বাড়ির এক শরিকের রান্নার চুলা থেকে আগুনের সূচনা হয়। তা রজব আলী মোল্লার ঘরসহ বাড়ির অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ হয়ে মারা যায় রজব আলীর চারমাস বয়সী মেয়ে।
আগুনে ওই বাড়ির ১৫ টি ঘর পুড়ে গেছে বলেও তিনি জানান।
