২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারের ১৪ ইটভাটার বিরুদ্ধে মামলা

ইটের গুণগত মানের লাইসেন্স না থাকায় কক্সবাজারের রামু ও ঈদগাঁও এলাকায় ১৪টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা করেছে বিএসটিআই।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 10:40 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো.সাফায়েত হোসেন।

ইটভাটার যেসব মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন এমএস ব্রিকসের (ইউনিট-১,২,৩) মো.শফিউল হক চৌধুরী,এমআরসি ব্রিকসের শাহ নেওয়াজ চৌধুরী, এসএসবি ব্রিক ফিল্ডের মোস্তাক আহমেদ, এসবিএ ব্রিকসের সাবের আহমেদ ও রাইয়ান ব্রিকসের মো.মঞ্জুর আলম।

এছাড়াও আছেন ভাই ভাই ব্রিকসের আব্দুস সালাম চৌধুরী কালু, শাবরিনা ব্রিকসের (ইউনিট-১,২) রাজা শাহ আলম চৌধুরী, বাগদাদ ব্রিকসের মো.সোহেল ও গিয়াস উদ্দীন, আর.এম.এম. ব্রিকসের রশিদ আহমেদ বাবুল, এফকেবি ব্রিক ফিল্ডের হাবিবুল হক এবং এ.এস.বি ব্রিকসের মো.শাহজাহান।

বিএসটিআই চট্টগ্রাম আঞ্চলিক অফিস প্রধান ও উপ-পরিচালক মো.শওকত ওসমান জানান, ক্রেতা ও ভোক্তা যেন গুণগত মানের ইট ক্রয় করতে পারে সেজন্য ০২ মার্চ চট্টগ্রাম-বিএসটিআইয়ের  উদ্যোগে জেলার ২০টি ভাটায় ইটের গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে অভিযান পরিচালিত হয়।

এর মধ্যে ১৪টি ভাটা তাদের উৎপাদিত ইটের গুণগত মান সরকারের জারি করা ‘বাংলাদেশ মান’ যাচাই-বাছাই না করে এবং বিএসটিআইয়ের সিএম লাইসেন্স না নিয়ে বিক্রয় ও বিতরণ করছে।