২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের ভাষাসৈনিক আব্দুর রশীদ হাসপাতালে

ভাষাসৈনিক ও শেরপুরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক মো. আব্দুর রশীদ হৃদরোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 07:43 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

তিনি দীর্ঘদিন যাবত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন বলে ডাক্তার ও স্বজনরা জানান।

তার সঙ্গে থাকা ছেলে আব্দুর রহিম বাদল জানান, শেরপুর শহরের নিজ বাসভবনে গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ওই হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের নিউরোলজিস্ট ডা. উত্তম কুমার সরকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার বামপাশ অবশ হয়ে গেছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। অবস্থার উন্নতি হতে আরো কয়েকদিন সময় লাগবে।

৮৪ বছর বয়সী মুক্তিযুদ্ধের এই সংগঠক ১৯৫২ সালে শেরপুরের ভিক্টোরিয়া একাডেমীতে অধ্যয়নকালে সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন। তিনি বর্তমানে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন।