২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি প্রক্টরের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন পরিসংখ্যানের অধ্যাপক মুজিবর রহমান, অধ্যাপক আনোয়ার হোসেনের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সময় থেকে এই পদে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 06:24 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলামের দায়িত্ব নেয়ার পর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের প্রেক্ষাপটে সোমবার পদত্যাগপত্র দেন অধ্যাপক মুজিব।

আওয়ামী লীগ সমর্থক এই শিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন প্রশাসন দায়িত্ব নেয়ায় পরিবর্তিত পরিস্থিতি এবং ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাজ করতে অস্বস্তি বোধ করছি। নিজের কিছু কারণও রয়েছে।”

বিকালে প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য অধ্যাপক ফারজানার কাছে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক মুজিব।

অধ্যাপক ফারজানা রোববার সকালে দায়িত্ব নেন। ওই দিন বিকালে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ আহত হয় বেশ কয়েকজন।