৯ ঘণ্টা পর চাঁদপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল শুরু
লাইনচ্যুত বগি সরিয়ে ও লাইন মেরামত শেষে নয় ঘণ্টা পর চাঁদপুর-চট্টগ্রাম রুটে রেল চলাচল শুরু হয়েছে।
ফলে আটকে থাকা চাঁদপুর থেকে চট্টগ্রামগামী ‘মেঘনা এক্সপ্রেস’ ট্রেনটি সকাল ৯টার দিকে গন্তব্যে রওনা হয়।
ভোর ৫টার দিকে ট্রেনটি ছাড়ার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিরাজুল ইসলাম বলেন, রোববার রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর থেকে লাকসামগামী একটি লোকাল ট্রেন বড়স্টেশন থেকে রওনা হয়।
কিছুদূর গিয়েই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রেললাইনের স্লিপার ভেঙ্গে একটি বগির চারটি চাকা পড়ে যায়।
