সোনারগাঁও রিসোর্টের ভরাট জমি পূর্বাবস্থায় ফেরানোর নির্দেশ
ইউনিক প্রোপার্টি লিমিটেডের সোনারগাঁও রিসোর্ট সিটির নামে ভরাট করা জমি থেকে বালু অপসারণ করে পূর্বাবস্থায় ফেরানোর নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একটি রিট আবেদনেরপ্রাথমিক শুনানি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদআলম সরকারের বেঞ্চ রোববার এই আদেশ দেয়। এইআদেশ বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদালতে বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেনডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
ইকবাল কবির বলেন, প্রকল্পটি ২ হাজার ৩৫০ বিঘার। এ পর্যন্ত তারা ২১০ বিঘা জমিভরাট করেছে। ভরাটকৃত ওই জমি পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে হবে।
“প্রতিষ্ঠানটির নিজস্ব খরচেএই আদেশ বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে এর ব্যবস্থাপনাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।”
পাশাপাশি মাটি ভরাটে স্থিতাবস্থা বজায় রাখা এবং সোনারগাঁও রিসোর্ট সিটিরওয়েবসাইট থেকে প্রকল্পের সব বিজ্ঞাপনও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে আদালত।
একইসঙ্গে সোনারগাঁও রিসোর্ট সিটির নামে অবৈধ ভরাট থেকে বিপুল পরিমাণ কৃষি,জলা ও নিম্নভূমি রক্ষায় কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করাহয়েছে।
ওই এলাকায় ইউনিক প্রোপার্টি লিমিটেড কর্তৃক জমি ভরাট প্রতিরোধ এবং ভরাটেরফলে গ্রামবাসীদের ক্ষতিপূরণের নির্দেশ কেন দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বন ও পরিবেশ, স্বরাষ্ট্র সচিব, পরিবেশ অধিদপ্তরেরমহাপরিচালক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (তত্ত্বাবধায়ন ওবাস্তবায়ন), সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জের সহকারী কমিশনার(ভূমি), পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ও ইউনিক প্রোপার্টি লিমিটেডেরব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির পক্ষে সৈয়দা রিজওয়ানা হাসান গত বৃহস্পতিবারএই রিট আবেদন করেন।
এতে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে কোন ধরণের অনুমোদন নানিয়েই ইউনিক প্রোপার্টি লিমিটেডের সোনারগাঁও রিসোর্ট সিটি প্রকল্প বাস্তবায়ন করছে।ওই প্রকল্প এলাকা জলাভূমি ও মেঘনা নদীর অংশ বিশেষ।
‘৭০ দশমিক ৯৫ একরেরও বেশি জমি দখল করে বিবাদীদের ওই প্রকল্প বাস্তবায়ন প্রয়োগযোগ্যকোন আইনই সমর্থন করে না।’
এতে আরো বলা হয়, ‘যেজমিতে তারা প্রকল্পটি বাস্তবায়ন করছে, সেটি জমি মালিকানার নির্ধারিত সীমার বেশি।এত জমি মালিকানায় রাখা যায় না। এ কারণে বালু অপসারণ এবং কৃষকরা যাতে তাদের নিজেরজমিতে যেতে পারেন, সে জন্য আদালতের আদেশ প্রয়োজন।’
২০০৯ সালে ইউনিক গ্রুপ সোনারগাঁওয়ের পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর, জৈনপুর,ছয়হিষা, চরভবানাথপুর, ভাটিবান্দা, রতনপুর মৌজায় ২ হাজার ৩৫০ বিঘা জমি জোরপূর্বকদখল করে সেখানে তাদের অবৈধ সোনারগাঁও রিসো্ট সিটি করার উদ্যোগ নেয় বলে রিটে উল্লেখকরা হয়।
