২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যের পরীক্ষা দিতে গিয়ে আটক ৫

অন্যের হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস পরীক্ষায় অংশ নেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:38 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

আটকরা হলেন আল আমীন, মো. আল আমিন, আব্দুল আওয়াল, নাজমুল হাসান ও মেহেদী হাসান।

গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান,  অন্যের হয়ে পরীক্ষা দেয়ার সময় গোমস্তাপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উয়াসির আরেফিনের নির্দেশে আল আমিনকে প্রথমে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে বাকি চার জনকে আটক করা হয়।