অবৈধভাবে বালি তোলায় সিরাজগঞ্জে গ্রেপ্তার ৬
সিরাজগঞ্জের কাজিপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর তীরে বাঁধের পাশ থেকে `বাংলা ডেজ্রার' দিয়ে অবৈধভাবে বালি তোলার অভিযোগে ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাঁধটির নির্মাতা পানি উন্নয়ন বোর্ডের অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেপ্তার করা হয়।
কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জলিল জানান, মাইজবাড়ি ও মেঘাই এলাকায় একটি চক্র স্থানীয় লোকজনের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল।
এ ঘটনায় মামলা হয়েছে।
