২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে সাংবাদিকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 07:08 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

নিহত জহিরুল ইসলাম ফিরোজ (৩৫) বরিশালের মূলাদী এলাকার ‘পল্লী বাংলা’ নামের একটি পত্রিকার প্রতিবেদক।

কমলাপুর থানার ওসি আবদুল মজিদ বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

“মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ফিরোজ।”

ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান তিনি।

Imam injured in Khilkhet shootout

Imam injured in Khilkhet shootout

Imam injured in Khilkhet shootout

ওসি বলেন, অসুস্থ এক স্বজনকে দেখতে ফিরোজ ঢাকায় এসেছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে বলে জানান তিনি।

এদিকে দুপুরে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তুরাগ থানার এসআই মিজানুর রহমান বলেন, দুপুর ২টার দিকে আশুলিয়া-মিরপুর সড়ক সংলগ্ন ধৌড় এলাকার একটি শনক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের পরনে জিন্স প্যান্ট ও বেগুনি রঙের শার্ট ছিল বলে জানান তিনি।

এসআই মিজানুর বলেন, “নিহতের মাথার পেছনে দুটি গর্তের মতো রয়েছে। এগুলো গুলির ক্ষত কি না তা নিশ্চিত হওয়া যায়নি।”

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।