চাঁদপুরে তাজা মর্টার শেল উদ্ধার
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা থেকে একটি তাজা মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে হাটিলা ইউনিয়নের বলিয়া গ্রামে একটি ফসলি মাঠে শেলটি পাওয়া যায়।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, মর্টার শেলটির গায়ে ৬৫ লেখা আছে। তাই এটি ১৯৬৫ সালে নির্মিত বলে ধারণা করা হচ্ছে। এর দৈর্ঘ্য ১৮ ইঞ্চি এবং ভর ২০ কেজি।
ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে ওই এলাকায় রয়েছে।
গ্রামের ফসলি মাঠে স্থানীয়রা শেলটি দেখে পুলিশকে খবর দেয়।
ওসি আরো বলেন, সেনাবাহিনীর সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করা হবে। বর্তমানে এটি থানায় মাটিতে পুঁতে রাখা হয়েছে।
