২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিতাকে খুনের অভিযোগে পুত্র আটক

পিতাকে খুনের অভিযোগে যশোর সদরে মানসিক প্রতিবন্ধী ছেলেকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 06:40 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ছেলে আলাউদ্দিন (৩৫) তারা বাবা ওয়াজিউল্লাহ (৬০) ও মা ফাতেমা বেগমকে (৫৫) কুপিয়ে জখম করেন।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ওয়াজিউল্লাহর মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, শুক্রবার রাতে আলাউদ্দিন তার বাবা ও মাকে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সকালে ওয়াজিউল্লাহর মৃত্যু হয়।

এ ঘটনায় আলাউদ্দিনকে পুলিশ আটক করেছে।

ওসি জানান, আলাউদ্দিন মানসিকভাবে সুস্থ নন। এর আগে তাকে পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিল।