২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাটগ্রামে চুরি হওয়া ট্রান্সফর্মার কালীগঞ্জে উদ্ধার

লালমনিরহাটের পাটগ্রাম থেকে চুরি হওয়া বিদ্যুতের একটি ট্রান্সফর্মার কালীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 05:51 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

শনিবার কালীগঞ্জ উপজেলার চাপারহাটের ইজারদার ব্রিজের কাছ থেকে ট্রান্সফারর্মারসহ একটি ট্রাকও আটক করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো. সোহরাব হোসেন জানান, ভোরে পাটগ্রামের বাউরা বাজারের হাই স্কুলের কাছে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাশ থেকে ট্রান্সফর্মারটি চুরি করে ট্রাকযোগে পালাচ্ছিল দুর্বৃত্তরা।

পুলিশের ধাওয়ায় ট্রাকটি পাটগ্রাম এলাকা পার হয়ে হাতীবান্ধা এলাকায় প্রবেশ করলে হাতিবান্ধা থানা পুলিশ তাদের ধাওয়া করে। তারও ধরতে ব্যর্থ হয়ে কালীগঞ্জ থানাকে জানায়।

কালীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে উপজেলার ইজারদার ব্রিজের কাছে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি চালায়। এ সময় চোর চক্রটি ট্রান্সফর্মারসহ ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

ট্রান্সফর্মারসহ ট্রাকটি কালীগঞ্জ থানায় রাখা হয়েছে।

এ ঘটনায় পাটগ্রাম থানায় মামলা হয়েছে এবং উদ্ধার করা ট্রান্সফার্মারটি পাটগ্রাম থানায় পাঠানো হবে বলে জানান কালীগঞ্জ থানার ওসি।