২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সহিংসতার মামলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2014, 12:18 PM

Updated : 22 Aug 2022, 05:48 PM

পাটগ্রাম থানার ওসি মো. আমিরুজ্জামান জানান, শুক্রবার রাতে বুড়িমারী বাজার থেকে আছির উদ্দিন আহমেদকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের নামে সহিংসতাসহ চারটি মামলা রয়েছে এই বিএনপি নেতার বিরুদ্ধে।