২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে অটোরিকশা চালক খুন

যশোরে এক অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 10:17 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

শুক্রবার রাতে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি জগহাটির রুল পাড়ায় খাইরুল ইসলামের (৫৫) লাশ পাওয়া যায়।

কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে লাশ পড়ে থাকতে দেখে পথচারিরা পুলিশে খবর দেয়।

মরদেহের পাশে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিল। রাতে বাড়ি ফেরার সময় তিনি হত্যার শিকার হয়েছেন।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খাইরুলের বাড়ি চৌগাছার কয়ারপাড়া গ্রামে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।