নোয়াখালীতে গৃহবধূকে জবাই, স্বামী আটক
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় চর হাজারী ইউনিয়নে খুন হন নূর উদ্দিনের স্ত্রী বিউটি বেগম কুলসুম (১৯)।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, আবিদ আলী মাঝি বাড়ির জিন্নাহ মিয়ার ছেলে কাঁচামাল ব্যবসায়ী নূরউদ্দিনের সঙ্গে সাত মাস আসে চর কাঁকড়া ইউনিয়নের নতুন বাজার আবদুল মালেকের মেয়ে বিউটির বিয়ে হয়।
বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রীকে মারধর করত নূরউদ্দিন।
ওসি আরো জানান, সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে দুই মাসের অন্তঃসত্বা কুলসুমকে দা দিয়ে কুপিয়ে খুন করে নুরউদ্দিন। পরে স্থানীয় লোকজন নূরউদ্দিকে আটক করে থানায় খবর দেয়।
এ ব্যপারে নিহতের ভাই আল হেলাল বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
