২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বিএনপির বিদ্রোহী প্রার্থীর পায়ের রগ কর্তন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর দুই পায়ের রগ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2014, 04:08 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

মোরেলগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রকিব খান জানান, শুক্রবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোলেরহাট এলাকায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান খান ওরফে মনা খাঁর (৫০) পায়ের রগ কেটে দেয়া হয়।

মান্নান খান মোরেলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় আগামী ১৫ মার্চ মোরেলগঞ্জে ভোট হওয়ার কথা।

বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক তপতী পোদ্দার বলেন, দুই পায়ের রগ কাটা অবস্থায় আব্দুল মান্নানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল মজিদ জব্বার বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে ঢাকা থেকে এলাকায় আসেন মান্নান। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

‘রাজনৈতিক প্রতিপক্ষরা’ মান্নানের ওপর হামলা করে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।