২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কেন্দ্রে ৪ ভোট!

প্রচার চালিয়েও চাঁদপুরের ফরিদগঞ্জের চর মান্দারী গ্রামের নারীদের ভোটকেন্দ্রে নেয়া যায়নি। প্রয়াত পীরের নির্দেশ মেনে তারা ভোট না দেয়ায় দুই কেন্দ্রে মাত্র চারটি ভোট পড়েছে।

আল ইমরান শোভন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 11:09 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার ১১৪টি উপজেলার সঙ্গে ফরিদগঞ্জের ভোট গ্রহণ হয়।

গণনার পর দেখা যায়, ১৬ নম্বর রূপসা ইউনিয়নের চরমান্দারী বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ ভোট এবং কাউলিয়া পীর হাবীব উল্লাহ বিদ্যালয় ভোট কেন্দ্র ৩ ভোট পড়ে।

নারী ভোটারদের এই দুই কেন্দ্রে ৭ হাজার ৪৮৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে মাত্র চারজন ভোট দিয়েছেন।

স্থানীয়রা জানায়, জৈনপুরের প্রয়াত পীরের নির্দেশে এই ইউনিয়নের নারীরা ভোট দিতে যান না।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহম্মেদ হতাশার সুরে বলেন, ভোট দিতে উদ্বুদ্ধ করতে প্রচার চালানোর পরও কোনো ফল হয়নি।

“নারীরা পর্দার মধ্যে থেকেই ভোট দিতে পারবেন, এমন প্রচারণাও চালানো হয়েছিল,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।