২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয় হচ্ছে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল

চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 09:10 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরামর্শে চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত হয়েছে। এই রূপান্তর প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হবে।”

স্বাস্থ খাতের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, “গত কয়েক বছর হাসপাতালগুলোতে শত শত কোটি টাকা ব্যয়ে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। সেগুলোর অনেক প্যাকেটই খোলা হয়নি।”

এসব ‘অপ্রয়োজনীয় ক্রয়’ কাদের পরামর্শে করা হয়েছে তা তদন্তে অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক, স্বাস্থ্য সচিব এম এম নিয়াজউদ্দিন উপস্থিত ছিলেন।