গাড়ির চাকা বিস্ফোরণে নিহত ১
চট্টগ্রামে গাড়ির চাকা বিস্ফোরিত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর রাজাখালী এলাকায় একটি গাড়ির চাকা মেরামতের দোকানে এ ঘটনা ঘটে।
নিহত মো. মিজান (২৫) আনোয়ারা উপজেলার লামাবাজার গ্রামের আবুল কাশেমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় দোকানে কাজ করার সময় একটি চাকা বিস্ফোরণ হয়।
সন্ধ্যা সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় মিজানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
