চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর মোমিন রোড ঝাউতলা সেবক কলোনীর এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
নিহত বাপ্পি বণিক (২০) সেবক কলোনীর বাসিন্দা নারায়ন বণিকের ছেলে। আহত জয়দ্বীপ (২২) একই এলাকার কালীচরণের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে সেবক কলোনীর একটি চারতলা ভবনে গাছ কাটতে ওঠেন বাপ্পি ও জয়দ্বীপ। এসময় পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মাটিতে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বাপ্পিকে মৃত ঘোষণা করে।
