১৯ জেলা ও দায়রা জজ বদলি
১৯ জন জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে আইন মন্ত্রণালয়।
সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শ ও অনুমোদনে সরকার এ রদবদল করেছে।
চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান এ কে এম ইসতিয়াক হোসাইনকে বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বরিশালের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মাসদার হোসেনকে চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, কুমিল্লার বিশেষ জজ মো: আবুল হোসেন ব্যাপারীকে পাবনার বিশেষ জজ, চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক শরীফ মোস্তফা করিমকে কুমিল্লার বিশেষ জজ করা হয়েছে।
এছাড়া ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিশেষ জজ মোসাম্মৎ ফজিলা বেগমকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক, বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আবুল বাশার মুন্সীকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিশেষ জজ, বান্দরবানের জেলা ও দায়রা জজ হোসাইন হেলালকে বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ফরিদপুরের বিশেষ জজ মো: সফিকুর রহমানকে বান্দরবানের জেলা ও দায়রা জজ, রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এস এম জহুরুল ইসলামকে ফরিদপুরের বিশেষ জজ করা হয়েছে।
চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ খোন্দকার গোলাম মোস্তফাকে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, শরিয়তপুরের জেলা ও দায়রা জজ মো: সাজেদুল করিমকে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: আতাউর রহমানকে শরিয়তপুরের জেলা ও দায়রা জজ, ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিশেষ জজ মো: মোজাম্মেল হককে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান মিয়া মো: শরীফ হোসেনকে বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য, নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: ইনামুল হক ভূঞাকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক করা হয়েছে।
কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সেলিনা বেগমকে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিশেষ জজ, চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো: নবাবুর রহমানকে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক, পাবনার বিশেষ জজ অমুল্য কুমার সরকারকে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: জালাল উদ্দিনকে ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।
