২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর বারে আ.লীগের বিপুল জয়

শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে। কমিটিতে ১১টি পদ রয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 08:18 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

অডিটর ও একটি সদস্য পদে বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী জয়ী হন।

বৃহস্পতিবার সমিতির ২নং ভবনের হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নারায়ন চন্দ্র হোড় ফলাফল ঘোষনা করেন।

সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সহ-সভাপতি হরিদাস সাহা এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী অন্যরা হলেন, সহ-সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মুন্না, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরউদ্দিন, সদস্য এএসএম রওশন কবীর আলমগীর, মোঃ শাহীদ উল্লাহ শাহী ও মোঃ মঞ্জুরুল হাসান শাহীন।

বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে অডিটর মোঃ ইউসুফ আলী ও সদস্য মোঃ শামছুল হক আলম নির্বাচিত হয়েছেন।

সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্য়ন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হয়।

আইনজীবী সমিতির ১৬৭ জন সদস্যের মধ্যে ১৬৫ জন সদস্য ভোট দিয়েছেন।