২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিদ্যুৎ চুরি: জরিমানা, মামলা

গাজীপুর সদরে বিদ্যুৎ চুরির দায়ে আট আবাসিক গ্রাহককে পৌনে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

এছাড়া সাত গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলাও করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর চান্দনা, চাঁনপাড়া মোগরখাল ও ভোগড়া এলাকায় এ অভিযান চালায় পল্লী বিদ্যুৎ সমিতির ভ্রাম্যমাণ আদালত।

জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার রিবার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অন্যান্যের মধ্যে ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি) খালেদুল ইসলামসহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দণ্ডিত গ্রাহকরা মিটার টেম্পারিং করে বিদ্যুৎ চুরি করেছেন বলে জানান গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম, কারিগরি) খালেদুল ইসলাম।

দণ্ডিতরা হলেন চান্দনার মো. বাবুল (এক লাখ ১২ হাজার ১০৭ টাকা), সাহাবুদ্দিন এক লাখ ১২ হাজার ১০৭ টাকা, আব্দুল ওয়াহাব ৩০ হাজার ৮২২ টাকা ও হায়াত আলী এক লাখ ৫২ হাজার ৭৪৯ টাকা।

চাঁনপাড়ার জাকির হোসেন (৪৬ হাজার ৬৩ টাকা), কাদির মাষ্টার (২৩ হাজার ৮২২ টাকা), মোগরখাল এলাকার মামুনুর রশীদ (এক লাখ ১২ হাজার ১০৭ টাকা) এবং ভোগড়ার শহিদুল ইসলাম (৯১ হাজার ৭৮৫ টাকা)।

তাদের মধ্যে কাদির মাষ্টার ছাড়া বাকি সাত জন গ্রাহকের বিরুদ্ধে বিদ্যুৎ আইনে সাতটি মামলাও করা হয়েছে।

জরিমানা করা অর্থের মধ্যে ৬ লাখ ৮ হাজার ৫৬২ টাকা আদায় করা হয়েছে বলেও জানান খালেদুল ইসলাম।