মাগুরায় নির্মাণাধীন সেতু ধসে নিহত ১
মাগুরা সদর উপজেলায় একটি নির্মাণাধীন সেতু ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হন পাঁচ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো দুই শ্রমিক।
আহতরা হলেন নির্মাণ শ্রমিক জুয়েল (২৫), আবু বক্কার (৪৫), তরিকুল ইসলাম (২৬), নয়ন (৩০) ও শফিক (৫৫)।
চাপড়া গ্রামের বাসিন্দা ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রোস্তম আলী হতাহতের বিষয় নিশ্চিত করেন। তবে কী কারণে সেতুটি ধসে পড়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
তিনি জানান, হতাহত সবাই শ্রমিক। কাজ করার সময় সেতুটি ধসে পড়ে।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনিরুজ্জামান জানান, ধসে পড়া সেতুর নিচে আরো কেউ চাপা পড়ে আছে কি না তা দেখার জন্য ফায়ার সার্ভিস তল্লাশি চালাচ্ছে।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার খায়রুল ইসলাম জানান, আহতদের মাগুরা সদর হাসপাতালে আনা হয়েছে।
