২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে আহত ১৫

নারায়ণগঞ্জ শহরের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 05:00 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মিজানুর রহমান জানান, সকাল ৮টার দিকে কারখানার আয়রন বিভাগে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কারখানার একপাশের দেয়াল ভেঙ্গে যায় এবং ভবনের কাচ ভেঙ্গে উপর থেকে নিচে সড়কে পড়ে।

এতে কারখানার প্রায় ১৫ জন আহত হয়েছে।

ভবনের মালিক আল জয়নাল সাংবাদিকদের বলেন, বিস্ফোরণে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।