২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ৫ কেন্দ্রে ভোট স্থগিতের আবেদন

জাল ভোটের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের পাঁচটি কেন্দ্রে ভোট স্থগিতের আবেদন করেছেন আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 03:24 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

কেন্দ্রগুলো হচ্ছে- বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইনজা উচ্চ বিদ্যালয় ও মহিমা রহমানিয়া মাদ্রাসা।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ সমর্থক চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম সুজন ও তার লোকজন এসব কেন্দ্রের অন্য প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে জোর করে ভোট দিচ্ছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আবেদন পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখব।”