২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা

বেনাপোলে এক যুবককে গুলি করে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 11:14 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার বারোপোতা বাজারে এ হামলায় আহত রফি উদ্দিনকে (৪০) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ওসি (পরিদর্শক) মোশাররফ হোসেন।

রফি শার্শা উপজেলার উত্তর বারোপোতা গ্রামের হারেজ আলির ছেলে।

ওসি মোশাররফ হোসেন জানান, শার্শায় আফিল উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত একটি সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে বারোপোতা বাজারে পৌঁছালে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গুলি করে ও কুপিয়ে চলে যায়।

তার চিৎকারে বাজারে থাকা পুলিশ ও র‌্যাবের টহলদল এগিয়ে গেলে তাকে ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এ সময় তারা একটি শাটারগান রেখে যায় বলেও জানান তিনি।

শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, রফি শার্শা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী  সিরাজুল হক মঞ্জুর সমর্থক।