ফেনীতে দুর্ঘটনায় সিএনজি চালক নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলায় পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক মারা গেছেন।
দাগনভূঞা থানার ওসি মো.নিজাম উদ্দিন জানান,বিকালে সিলোনিয়া বাজারে ফেনীগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশাটির সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নয়ন মারা যান।
পরে বাজারের লোকজন ধাওয়া করে পিকআপের চালক আলাউদ্দিনকে(৩৫)আটক করে পুলিশে দেয়।
ওসি জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
