২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন কাদেরের যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর মৃত্যু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রসিকিউসনের এক সাক্ষীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 08:39 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

রোববার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩০তম সাক্ষী নাজিম উদ্দিন (৬০)।

মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম নগরের কমান্ডার মোজাফফর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হৃদরোগে আক্রান্ত হলে নাজিম উদ্দিনকে নগরীর জিইসি মোড়ের মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়।

“সেখানেই রোববার রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।”

নিহত নিজাম উদ্দিন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকার কাশেম ফকির বাড়ির বাসিন্দা। তিনি এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক।

সোমবার বিকালে মাদার্শা এলাকার আকবর শাহ মসজিদ প্রাঙ্গণে জানাজা তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মুক্তিযোদ্ধা মোজাফফর জানান, যুদ্ধের সময় নাজিম উদ্দিন অস্ত্র বহন, খাবার-ওষুধ সরবরাহ ও তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন।

নাজিম উদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ৩০ নম্বর সাক্ষী হিসেবে গত বছরের ২৪ ও ২৫ এপ্রিল সাক্ষ্য দেন।