জুতা কারখানায় আগুনে ৩ শ্রমিক দগ্ধ
পুরান ঢাকার বংশালে একটি জুতা কারখানায় আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে কায়েতটুলি এলাকার ‘সাখী সু-হাইজ’ কারখানায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- আমিনুর রহমান (২৪), মো. শরীফ (২২) ও আমিনুর ইসলাম (২০)।
এদের মধ্যে আমিনুরের শরীরের ৩০ শতাংশ পুড়েছে। অন্য দুজনের অবস্থা ততোটা গুরুতর নয়।
পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে জুতা তৈরির সময় রাসায়নিক থেকে হঠাৎ আগুন লেগে তারা দগ্ধ হন। তবে কারখানার বড় ধরনের ক্ষতি হয়নি।
