২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে অগ্নিদগ্ধ হয়ে ব্যবসায়ীর মৃত্যু

ঝালকাঠীর রাজাপুর উপজেলায় একটি ব্যব্যসা প্রতিষ্ঠানে লাগা আগুনে দগ্ধ হয়ে দোকান মালিকের মৃত্যু হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 10:42 PM

Updated : 22 Aug 2022, 05:45 PM

রোববার রাতে ইঁদুরবাড়ি বাজারে এ অগ্নিকাণ্ডে মৃত বেলায়েত হাওলাদার (৪২) ইঁদুরবাড়ি গ্রামের প্রয়াত সেকেন্দার হাওলাদারের ছেলে ।

রাজাপুর থানার এসআই আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দোকানটিতে মুদি দ্রব্যের সঙ্গে পেট্রোল ও ডিজেলসহ খুচরা জ্বালানি তেল বিক্রি হত।

রাত পৌনে ৯টার দিকে অসাবধানতাবশত দোকানের জ্বালানি তেলে আগুন ধরে যায়।

এ সময় দোকানের মধ্যেই আগুনে পুড়ে মারা যান বেলায়েত।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়ে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে, বলেন এসআই আরিফুর রহমান।

পাশ্ববর্তী কাউখালী উপজেলার অগ্নি নির্বাপণ কর্মীরা এসে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে দোকানটি ভস্মীভূত হয় ।