২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভাংচুর, গ্রেপ্তার ১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ধর্মঘটের দ্বিতীয় ও শেষদিন দুটি বাস ভাংচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 08:45 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিশ্ববিদ্যালয়ের পাশে শৈলকুপা এলাকায় এ ঘটনা ঘটে। বাস দুটি ক্যাম্পাসের দিকে আসছিল।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আরো গাড়ি ভাংচুর করতে গেলে সেখান থেকে সাইদুর রহমান নামের এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

ফাইল

ফাইল ছবি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

ধর্মঘটের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। তারা আর ধর্মঘট দেবে না।”

অচিরেই এ সমস্যার সমাধান হবে বলে বলেও জানান তিনি।

তবে ছাত্রদল সভাপতি ওমর ফারুক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দিয়েছি।

“এর মধ্যে আমাদের দাবি মানা না হলে শনিবার থেকে আবার কঠোর কর্মসূচি ষোষণা করা হবে।”

পাঁচ দফা দাবিতে শনিবার থেকে ছাত্রদল ক্যাম্পাসে দুদিনের ধর্মঘট শুরু করে।