ফরিদপুরের মেয়র পেটালেন ব্যবসায়ীকে
ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু তার কার্যালয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছেন।
আহত ব্যবসায়ীর ভাই গোবিন্দ দে বণিক জানিয়েছেন, দুপুরে একটি সালিশ সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য স্বর্ণ পট্টির মনষা জুয়েলার্সের মালিক গোপাল দে বণিক পৌরসভায় মেয়রের কক্ষে যান।
সেখানে অপেক্ষমান অন্য সাক্ষাৎ প্রার্থীদের ক্রম ভেঙে তিনি মেয়রের সামনে যাবার চেষ্টা করলে মেয়র ক্ষিপ্ত হন। পরে দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে চড় থাপ্পর মাড়েন মেয়র।
এতে তার বাম কানে গুরুতর আঘাত লাগলে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনষা জুয়েলার্স যে ঘরে আছে তার মালিক অধির পোদ্দারের সঙ্গে সঙ্গে জুয়েলার্সের মালিক ভাড়াটিয়া গোপালের বিরোধ নিষ্পত্তির জন্য শালিসের ধার্য্য তারিখ পেছানোর জন্য আবেদন নিয়ে তার কক্ষে যান গোপাল।
“সেখানে অপেক্ষমানদের ক্রম ভেঙে শিষ্টাচার লংঘন করায় আমি তাকে ভর্ৎসনা করি। এরপর সে আবারও বেয়াদবী করায় আমি হঠাৎ কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলাম।”
