২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বরগুনার আমতলী উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2014, 04:19 PM

Updated : 22 Aug 2022, 05:46 PM

আমতলী থানার ওসি শামসুল হক জানান, রোববার সকাল ১০টার দিকে হলদিয়া ইউনিয়নের টেপুরা গ্রামে পুকুরের পাশে একটি গাছে গামছা দিয়ে ঝোলানো অবস্থায় লাশটি পাওয়া যায়।

মৃত সৈয়দ আলী বরগুনার বেতাগী উপজেলার খোন্তাকাটা লক্ষ্মীপুরা গ্রামের এন্তে আলীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলা শহরের ‘জনসেবা হোমিও হল’ নামে একটি দোকানে কাজ করতেন তিনি।  

ওসি শামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিভাবে লাশ দেখে মনে হচ্ছে ওই যুবক আত্মহত্যা করেছেন।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।