চাঁদপুরে বাজার অগ্নিকাণ্ড, ২০ দোকান ভস্মীভূত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় একটি বাজারে আগুনে অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, রোববার দুপুরে মধ্যবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডে ভস্মীভূত অধিকাংশই মেশিনারিজ ও হার্ডওয়্যারের দোকান।
আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ফায়ার সাভির্সের একটি দল প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদ্যুতের খুঁটি থেকে একখণ্ড আগুনের ফুলকি এসে ‘মদিনা অয়েল’ নামে একটি দোকানের কেরসিনের ড্রামে পড়ে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তাক্ষণিৎকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওসি।
তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
