নীলফামারীতে অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে শিশু নিহত
নীলফামারী সদরে অটোরিকশা ও ট্রাক্টর সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত পাঁচজন।
রোববার দুপুরে পলাশবাড়ি এলাকায় নীলফামারী-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেঘনা (৮) সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সিংদই গ্রামের মমিনুর রহমানের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটি খোকশাবাড়ি যাচ্ছিল। পথে পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মেঘনা মারা যায়।
আহত হন মেঘনার দাদা ফজর আলী (৫৫), দাদি ময়না বেগম (৫০), মা সুমি বেগম (২৫), বড়ভাই রাকিব হোসেন (১২) এবং অটোরিকশা চালক আবুল কালাম (৩৫)।
সদর থানার উপ-পরির্দশক রেয়াজুল ইসলাম বলেন, আহতদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
